প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ১২:০৪ পিএম
          --- ১ মাস আগে
Ad

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে জমি রেজিস্ট্রির চেষ্টা: কাচারী চত্বরে সংঘর্ষ, আহত ৭ জন

অ- অ+
দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে জমি রেজিস্ট্রির চেষ্টা: কাচারী চত্বরে সংঘর্ষ, আহত ৭ জন
দিনাজপুর সদর উপজেলার প্রাণনাথপুর মৌজায় আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দরিদ্রদের জমি রেজিস্ট্রি করার চেষ্টা কেন্দ্র করে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ ২০২৬) দুপুরে দিনাজপুর কাচারী চত্বর সংলগ্ন সাব-রেজিস্ট্রি অফিসে এ সংঘর্ষের ফলে অন্তত ৭ জন, এর মধ্যে একাধিক নারী, আহত হয়েছেন।
Ad

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রাণনাথপুর মৌজার বিতর্কিত জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। সোমবার দুপুরে একটি কুচক্রী মহল ওই জমিটি গোপনে রেজিস্ট্রেশন করার পাঁয়তারা করলে খবর পেয়ে প্রকৃত ভোগদখলকারীরা সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে ভুক্তভোগী পক্ষের নারীসহ প্রায় সাতজন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, দিনাজপুর মুন্সিপাড়ার বাসিন্দা মোছাঃ সুজরভি (সুজন) ও অন্যান্যরা দেওয়ানি কার্যবিধি আইনের ৩৯ অর্ডার ১/২ রুল ও ১৫১ ধারা মোতাবেক মোঃ মাহবুব আলী (লিটন) গংদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন দাখিল করেছেন।

বিবাদীরা বিতর্কিত জমিটি কোনো ডেভেলপার বা তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের চেষ্টা করায় আদালত সোমবার প্রাথমিক শুনানি শেষে কেন স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না, তা জানতে চেয়ে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন জেলা দিনাজপুর বিজ্ঞ জেলা জজ আদালত। একইসাথে জমিটি যেন হস্তান্তর না হয়, সেজন্য জেলা সাব-রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে।

ঘটনার প্রেক্ষিতে দিনাজপুর সদর সাব-রেজিস্ট্রার মোহাম্মদ নাজমুল হক জানান, উক্ত জমি রেজিস্ট্রির জন্য বর্তমানে কোনো নথি আমার কাছে উপস্থাপিত হয়নি। নিয়মবহির্ভূতভাবে জমি রেজিস্ট্রার করার কোনো সুযোগ নেই। আদালতের বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের মৌখিকভাবে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জমির তফসিল: প্রাণনাথপুর (জে.এল নং-৬৩), কোতয়ালী, দিনাজপুর। ​সি.এস খতিয়ান নং: ৬৬৯, দাগ নং: ৬৬২৩। ​পরিমাণ: ২২.০০ একর।

ভুক্তভোগীদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘকাল ধরে চলা মামলার রায়ের পরেও দরিদ্র মানুষের জমি দখল ও বিক্রির অপচেষ্টা চালাচ্ছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert